ABC ত্রিভুজের AB = AC এবং ∠BAC = 80 হলে ∠ABC = ?

A  50

B  60

C  90

D  180

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, $\triangle ABC$ -এর
$AB = AC$
এবং $\angle BAC = 80^\circ$

আমরা জানি, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়।
যেহেতু $AB = AC$,
সেহেতু $\angle ABC = \angle ACB$

আবার, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা $180^\circ$।
$\therefore \angle ABC + \angle ACB + \angle BAC = 180^\circ$
বা, $\angle ABC + \angle ABC + 80^\circ = 180^\circ$ [ $\because \angle ACB = \angle ABC$ ]
বা, $2 \angle ABC = 180^\circ - 80^\circ$
বা, $2 \angle ABC = 100^\circ$
বা, $\angle ABC = \frac{100^\circ}{2}$
$\therefore \angle ABC = 50^\circ$

শর্টকাট টেকনিক:
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ দেওয়া থাকলে সমান দুটি কোণের মান নির্ণয়ের সূত্র:
সমান কোণ = $\frac{180^\circ - \text{শীর্ষকোণ}}{2}$
$\therefore \angle ABC = \frac{180^\circ - 80^\circ}{2} = \frac{100^\circ}{2} = 50^\circ$
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions