একজন দোকানদার ৩১০টি আম বিক্রয় করে ৪০০টি আমের ক্রয়মূল্য । তার শতকরা লাভ কত ?

A  ১০% 

B  ১৫% 

C  ২০% 

D  ২৯.০৩% 

Solution

Correct Answer: Option D

মনে করি,
১টি আমের ক্রয়মূল্য = ১ টাকা
তাহলে, ৪০০টি আমের ক্রয়মূল্য = ৪০০ টাকা
এবং ৩১০টি আমের ক্রয়মূল্য = ৩১০ টাকা

প্রশ্নমতে, ৪০০টি আমের ক্রয়মূল্য = ৩১০টি আমের বিক্রয়মূল্য
অর্থাৎ, ৩১০টি আমের বিক্রয়মূল্য = ৪০০ টাকা
এখন, ৩১০টি আমে লাভ হয় = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= (৪০০ - ৩১০) টাকা
= ৯০ টাকা

৩১০ টাকার আমে লাভ হয় ৯০ টাকা
১ টাকার আমে লাভ হয় $ \frac{৯০}{৩১০} $ টাকা
১০০ টাকার আমে লাভ হয় $ \frac{৯০ \times ১০০}{৩১০} $ টাকা
= $ \frac{৯০০০}{৩১০} $ টাকা
= ২৯.০৩ টাকা (প্রায়)
সুতরাং, নির্ণেয় লাভ ২৯.০৩%

বিকল্প শর্টকাট পদ্ধতি:
এই ধরণের অংকের ক্ষেত্রে শর্টকাট সূত্র:
শতকরা লাভ = $ \frac{\text{বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যার পার্থক্য}}{\text{বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যা}} \times ১০০ $

এখানে,
দ্রব্যের সংখ্যার পার্থক্য = (৪০০ - ৩১০) = ৯০
বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যা = ৩১০
অতএব, শতকরা লাভ = $ \frac{৯০}{৩১০} \times ১০০ $ %
= $ \frac{৯০০০}{৩১০} $ %
= ২৯.০৩% (প্রায়)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions