কোন স্কুলের ছাত্র সংখ্যার 2/3 মুসলমান এবং 1/6 হিন্দু । মুসলমান ছাত্রের সংখ্যা হিন্দু ছাত্রের সংখ্যা অপেক্ষা 120 বেশি হলে, স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করুন ।

A  240 জন 

B  340 জন 

C  420 জন 

D  430 জন 

Solution

Correct Answer: Option A

মনে করি,
স্কুলের মোট ছাত্র সংখ্যা = x জন
প্রশ্নমতে,
মুসলমান ছাত্রের সংখ্যা = মোট ছাত্রের ২/৩ অংশ = ২x/৩ জন
হিন্দু ছাত্রের সংখ্যা = মোট ছাত্রের ১/৬ অংশ = x/৬ জন
শর্তানুসারে,
(মুসলমান ছাত্রের সংখ্যা) - (হিন্দু ছাত্রের সংখ্যা) = ১২০
বা, ২x/৩ - x/৬ = ১২০
বা, (৪x - x)/ = ১২০ [৩ ও ৬ এর লসাগু = ৬]
বা, ৩x/৬ = ১২০
বা, x/২ = ১২০
বা, x = ১২০ × ২ [আড়গুণন করে]
বা, x = ২৪০
∴ নির্ণেয় স্কুলের ছাত্র সংখ্যা ২৪০ জন।

শর্টকাট টেকনিক:
মুসলমান ছাত্রের অংশ = ২/৩ = ৪/৬ [ভগ্নাংশের হর সমান করার জন্য]
হিন্দু ছাত্রের অংশ = ১/৬
অংশের পার্থক্য = ৪/৬ - ১/৬ = ৩/৬ = ১/২ অংশ
প্রশ্নমতে,
মোট ছাত্রের ১/২ অংশ = ১২০ জন
∴ মোট ছাত্রের ১ (বা সম্পূর্ণ) অংশ = ১২০ × ২ = ২৪০ জন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য
বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়): বাংলা
টপিকসঃ
বাংলা ব্যাকরণ:
বাগধারা
পরীক্ষা শুরুঃ ৪ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ১১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
ভূগোল:
পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, গভীরতম ও উচ্চতম, বিমানবন্দর ও বিমানসংস্থা, মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, দ্বীপ দ্বীপপুঞ্জ, অন্তরীপ, নদনদী, পাহাড়- পর্বত - পর্বতশৃঙ্গ, মরুভূমি, প্রণাল, জলপ্রপাত ও হ্রদ
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions