Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, মিশ্রণের পরিমাণ = ৩৫ লিটার
পেট্রোল ও অকটেনের অনুপাত = ৪: ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪ + ৩ = ৭
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৩৫ এর $\frac{৪}{৭}$ লিটার
= (৫ $\times$ ৪) লিটার
= ২০ লিটার
মিশ্রণে অকটেনের পরিমাণ = ৩৫ এর $\frac{৩}{৭}$ লিটার
= (৫ $\times$ ৩) লিটার
= ১৫ লিটার
মনে করি, মিশ্রণে ‘ক’ লিটার অকটেন মেশাতে হবে।
নতুন মিশ্রণে অকটেনের পরিমাণ হবে (১৫ + ক) লিটার।
প্রশ্নমতে,
$\frac{২০}{১৫ + ক} = \frac{৪}{৫}$
বা, ৪(১৫ + ক) = ২০ $\times$ ৫ [আড়গুণন করে]
বা, ৬০ + ৪ক = ১০০
বা, ৪ক = ১০০ - ৬০
বা, ৪ক = ৪০
বা, ক = $\frac{৪০}{৪}$
$\therefore$ ক = ১০
সুতরাং, মিশ্রণে ১০ লিটার অকটেন মিশাতে হবে।
শর্টকাট নিয়ম:
মোট মিশ্রণের পরিমাণ ৩৫ লিটার।
বর্তমান অনুপাত (পেট্রোল : অকটেন) = ৪ : ৩
নতুন অনুপাত (পেট্রোল : অকটেন) = ৪ : ৫
লক্ষ্য করুন, পেট্রোলের অনুপাতের মান (৪) উভয় ক্ষেত্রেই সমান আছে। শুধু অকটেনের অনুপাত ৩ থেকে বেড়ে ৫ হয়েছে।
অনুপাতের পার্থক্য = ৫ - ৩ = ২
এখন,
অনুপাতের যোগফল (৪ + ৩) = ৭ ভাগ $\equiv$ ৩৫ লিটার
$\therefore$ ১ ভাগ $\equiv$ $\frac{৩৫}{৭}$ = ৫ লিটার
যেহেতু অনুপাতের পার্থক্য ২ ভাগ, তাই অকটেন মেশাতে হবে:
২ ভাগ $\equiv$ (৫ $\times$ ২) লিটার
= ১০ লিটার