12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায় ?
সমাধান
সঠিক উত্তর: Option B
আমরা জানি, একটি ত্রিভুজ গঠন করার জন্য ৩টি বিন্দুর প্রয়োজন।
এখানে, মোট বিন্দুর সংখ্যা, n = ১২
ত্রিভুজ গঠনের জন্য বাছাই করতে হবে, r = ৩ টি বিন্দু।
সুতরাং, নির্ণেয় ত্রিভুজ সংখ্যা = 12C3
= (১২ x ১১ x ১০) / (৩ x ২ x ১)
= ২ x ১১ x ১০
= ২২০ টি।