মিলন 5600 টাকায় কিছু টাকা 5% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা 4% সরল মুনাফায় বিনিয়োগ করে । সে একবছরে 256 টাকা মুনাফা পেলে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল ?

A  2500 টাকা 

B  2400 টাকা 

C  2600 টাকা 

D  3200 টাকা 

Solution

Correct Answer: Option B

ধরি,
৪% হারে বিনিয়োগ করেছিল = ক টাকা
তাহলে, ৫% হারে বিনিয়োগ করেছিল = (৫৬০০ - ক) টাকা

প্রশ্নমতে,
ক টাকার ১ বছরের ৪% সুদ + (৫৬০০ - ক) টাকার ১ বছরের ৫% সুদ = ২৫৬
বা, (ক × ৪)/১০০ + {(৫৬০০ - ক) × ৫}/১০০ = ২৫৬
বা, ৪ক/১০০ + (২৮০০০ - ৫ক)/১০০ = ২৫৬
বা, (৪ক + ২৮০০০ - ৫ক) / ১০০ = ২৫৬
বা, ২৮০০০ - ক = ২৫৬ × ১০০
বা, ২৮০০০ - ক = ২৫৬০০
বা, ২৮০০০ - ২৫৬০০ = ক
বা, ক = ২৪০০
সুতরাং, ৪% হারে বিনিয়োগ করেছিল ২৪০০ টাকা।

শর্টকাট টেকনিক (Alligation Method):
গড় সুদের হার নির্ণয়:
মোট সুদ ২৫৬ টাকা, মোট আসল ৫৬০০ টাকা।
গড় হার = (২৫৬ × ১০০) / ৫৬০০ = ২৫৬/৫৬ = ৩২/৭ %

৫% ----------------------- ৪%
----------৩২/৭-----------
(৩২/৭ - ৪) ------------ (৫ - ৩২/৭)
=(৩২-২৮)/৭ ----------- = (৩৫-৩২)/৭
= ৪/৭ ------------------ = ৩/৭

অনুপাত = ৪/৭ : ৩/৭ = ৪ : ৩
এখানে ৪% এর অংশ হলো ৩ ভাগ (ডানদিকেরটি ৪% এর জন্য)।
মোট অনুপাত = ৪+৩ = ৭
সুতরাং, ৪% হারে বিনিয়োগ = ৫৬০০ এর (৩/৭) অংশ
= ৮০০ × ৩ = ২৪০০ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions