১০০ -এর চেয়ে বড় এবং ১৫০ -এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে ?

A  ৭টি 

B  ৮টি 

C  ৯টি 

D  ১০টি 

Solution

Correct Answer: Option D

১০০ এর চেয়ে বড় এবং ১৫০ এর চেয়ে ছোট সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাগুলোকে ১ এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। নিচে ধাপ অনুসারে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা হলো:
১০০ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ১০১, ১০৩, ১০৭, ১০৯ = ৪টি
১১০ থেকে ১২০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ১১৩ = ১টি
১২০ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ১২৭ = ১টি
১৩০ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ১৩১, ১৩৭, ১৩৯ = ৩টি
১৪০ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ১৪৯ = ১টি
সুতরাং, ১০০ থেকে ১৫০ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হলো = (৪ + ১ + ১ + ৩ + ১)টি
= ১০টি

বিকল্প টেকনিক/শর্টকাট:
পরীক্ষার হলে সহজে মনে রাখার জন্য নিচের কোডটি ব্যবহার করতে পারেন।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কোড (D.D B.B.C B.B.C B.A) বা ''৪৪২২৩২২৩২১''।
কিন্তু ১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে কোডটি হলো:
''৪-১-১-৩-১-২-২-২-১-৪''

এই কোড অনুসারে:
১ম পজিশনের '৪' মানে (১০০-১১০) : ১০১, ১০৩, ১০৭, ১০৯
২য় পজিশনের '১' মানে (১১০-১২০) : ১১৩
৩য় পজিশনের '১' মানে (১২০-১৩০) : ১২৭
৪র্থ পজিশনের '৩' মানে (১৩০-১৪০) : ১৩১, ১৩৭, ১৩৯
৫ম পজিশনের '১' মানে (১৪০-১৫০) : ১৪৯
তাই ১০০ থেকে ১৫০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা = ৪+১+১+৩+১ = ১০টি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions