একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার । বাগানের ভেতরে চতুর্দিকে ১ মিটার চওড়া রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত ?

A ২১৬ বর্গমিটার

B ১৩৬ বর্গমিটার

C ১২০ বর্গমিটার

D ১৪৮ বর্গমিটার

Solution

Correct Answer: Option B

প্রথমে রাস্তা সহ সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
বাগানের দৈর্ঘ্য = ৪০ মিটার
বাগানের প্রস্থ = ৩০ মিটার
রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল = ৪০ × ৩০ = ১২০০ বর্গমিটার।

এখন, রাস্তা বাদে অর্থাৎ শুধু ভেতরের বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে।
যেহেতু রাস্তাটি ভেতরের দিকে ১ মিটার চওড়া, তাই দুই দিক থেকে মোট ২ মিটার করে কমে যাবে।
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = ৪০ - (১+১) = ৩৮ মিটার।
রাস্তা বাদে বাগানের প্রস্থ = ৩০ - (১+১) = ২৮ মিটার।

রাস্তা বাদে শুধু বাগানের ক্ষেত্রফল = ৩৮ × ২৮ = ১০৬৪ বর্গমিটার।

অতএব, রাস্তার ক্ষেত্রফল = (রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল) - (রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল)
= ১২০০ - ১০৬৪ বর্গমিটার
= ১৩৬ বর্গমিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions