পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?

A ৯৬০ বর্গমিটার

B ৯৬৬ বর্গমিটার

C ৯৭০ বর্গমিটার

D ৯৭৬ বর্গমিটার

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ৭০ মিটার
এবং পাড়সহ পুকুরের প্রস্থ = ৬০ মিটার
$\therefore$ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৭০ $\times$ ৬০) বর্গমিটার
= ৪২০০ বর্গমিটার
যেহেতু পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার।
$\therefore$ পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য = {৭০ - (৪ $\times$ ২)} মিটার
= (৭০ - ৮) মিটার
= ৬২ মিটার
এবং পাড়বাদে পুকুরের প্রস্থ = {৬০ - (৪ $\times$ ২)} মিটার
= (৬০ - ৮) মিটার
= ৫২ মিটার
$\therefore$ পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = (৬২ $\times$ ৫২) বর্গমিটার
= ৩২২৪ বর্গমিটার

আমরা জানি,
পুকুর পাড়ের ক্ষেত্রফল = পাড়সহ পুকুরের ক্ষেত্রফল - পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল
= (৪২ু০০ - ৩২২৪) বর্গমিটার
= ৯৭৬ বর্গমিটার

শর্টকাট টেকনিক:
যদি পাড়ের বিস্তার $W$ হয় এবং পাড়সহ দৈর্ঘ্য $L$ ও প্রস্থ $B$ হয়, তবে পাড়ের ক্ষেত্রফল বের করার সূত্র:
পাড়ের ক্ষেত্রফল = ২W(L + B - ২W)
এখানে,
$L = ৭০$
$B = ৬০$
$W = ৪$
$\therefore$ ক্ষেত্রফল = ২ $\times$ ৪ (৭০ + ৬০ - ২ $\times$ ৪)
= ৮ (১৩০ - ৮)
= ৮ $\times$ ১২২
= ৯৭৬ বর্গমিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions