একটি আয়তক্ষেত্রের ভূমি তার উচ্চতার তিনগুণ। যদি পরিসীমা ৬৪ হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?

A ২৫৬ বর্গ একক

B ১৯২ বর্গ একক

C ১২৮ বর্গ একক

D ৩২০ বর্গ একক

Solution

Correct Answer: Option B

ধরি, আয়তক্ষেত্রটির উচ্চতা = ক একক
শর্তানুসারে, আয়তক্ষেত্রটির ভূমি = ৩ক একক

আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (ভূমি + উচ্চতা)
= ২ × (৩ক + ক)
= ২ × ৪ক
= ৮ক একক

শর্তমতে,
৮ক = ৬৪
বা, ক = ৬৪ ÷ ৮
বা, ক = ৮

অতএব, আয়তক্ষেত্রটির উচ্চতা = ৮ একক
এবং ভূমি = (৩ × ৮) = ২৪ একক

সুতরাং, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
= (২৪ × ৮) বর্গ একক
= ১৯২ বর্গ একক
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions