Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৪০ মিটার এবং প্রস্থ = ৩০ মিটার
সুতরাং, আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৪০ × ৩০) বা ১২০০ বর্গমিটার
যেহেতু বাগানের চতুর্দিকে (বাইরের দিকে) ১ মিটার চওড়া রাস্তা আছে, তাই রাস্তাসহ বাগানের পরিমাপ বের করতে হবে।
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৪০ + (১ + ১) = ৪২ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ৩০ + (১ + ১) = ৩২ মিটার
অতএব, রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৪২ × ৩২) = ১৩৪৪ বর্গমিটার
সুতরাং, রাস্তার ক্ষেত্রফল = (রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল - বাগানের ক্ষেত্রফল)
= (১৩৪৪ - ১২০০) বর্গমিটার
= ১৪৪ বর্গমিটার