সৈয়দ মুজতবা আলীর 'পঞ্চতন্ত্র' কী জাতীয় সাহিত্য?

A ভ্রমন কাহিনী

B রম্যরচনা

C স্মৃতিকথা

D জীবনচরিত

Solution

Correct Answer: Option B

সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে তাঁর অনন্য গদ্যশৈলী ও রসবোধের জন্য পরিচিত। তাঁর 'পঞ্চতন্ত্র' (১৯৫২) গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় রম্যরচনা। এই গ্রন্থটি মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন সাময়িক পত্রে প্রকাশিত তাঁর রম্য ও বিদ্রূপাত্মক প্রবন্ধের সংকলন। এতে লেখকের পাণ্ডিত্য, সূক্ষ্ম রসবোধ এবং বিশ্বসাহিত্যের গভীর জ্ঞান প্রকাশ পেয়েছে। তিনি নিজে এই ধাচের লেখাকে 'রম্যরচনা' না বলে 'আড্ডার মেজাজে লেখা প্রবন্ধ' বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

সৈয়দ মুজতবা আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
- তিনি 'সত্যপীর', 'ওমর খৈয়াম', 'টেকচাঁদ', 'প্রিয়দর্শী' প্রভৃতি ছদ্মনামে লিখতেন।
- তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য হলো বহুভাষিকতা এবং কৌতুকরসের সাথে গভীর জীবনবোধের সংমিশ্রণ।
- ১৯৪৯ সালে প্রকাশিত তাঁর 'দেশে-বিদেশে' গ্রন্থটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকাহিনী হিসেবে স্বীকৃত।

সৈয়দ মুজতবা আলী রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
রম্যরচনা ও প্রবন্ধঃ
- পঞ্চতন্ত্র (১ম পর্ব - ১৯৫২, ২য় পর্ব - ১৯৬৬)
- ময়ূরকণ্ঠী (১৯৫২)
- ধূপছায়া
- ভবঘুরে ও অন্যান্য
- দ্বন্দ্বমধুর
- চতুরঙ্গ

ভ্রমণকাহিনীঃ
- দেশে-বিদেশে (১৯৪৯)
- জলে-ডাঙায়

উপন্যাসঃ
- অবিশ্বাস্য
- শবনম (১৯৬০)
- শহর ইয়ার (১৯৬৯)

ছোটগল্পঃ
- চাচা কাহিনী (১৯৫২)
- টুনি মেম (১৯৬৪)

একই নামে অন্য লেখকের সাহিত্যকর্ম:
- পঞ্চতন্ত্রঃ প্রাচীন ভারতীয় সংস্কৃত নীতিমূলক গল্প সংকলন, যার রচয়িতা বিষ্ণু শর্মা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions