Solution
Correct Answer: Option D
বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর (VAT) খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে আমদানি পর্যায়ে। কারণ আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক, সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন কর একসাথে আরোপ করা হয়, ফলে এই স্তরে রাজস্ব আদায় তুলনামূলক বেশি হয়।
==================
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ২ জুন ২০২৫ তারিখে ঘোষণা করা হয়।
- এটি বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
২০২৫-২৬ বাজেট:
- আকার: ৭,৯০,০০০ কোটি টাকা।
- অনুমোদন: উপদেষ্টা পরিষদ (প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস)।
- বাজেট প্রস্তাবক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা: ৫.৫%।
- উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- এডিপি: ২,৩০,০০০ কোটি টাকা। (সংশোধিত ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) আকার ২ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে)
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ২%)।
- রাজস্ব আয়: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা: ৬.৫ শতাংশ।