মালাধর বসু (১৫শ-১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুলীনগ্রামে এক কায়স্থ বংশে তাঁর জন্ম। তিনি ছিলেন গৌড়েশ্বর হুসেন শাহের মন্ত্রী এবং তাঁরই সহায়তায় রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী উক্ত রাজসভায় নিয়োগ লাভ করেন।
- হিন্দুধর্মের একটি পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু।
- মালাধরের একমাত্র কাব্য শ্রীকৃষ্ণবিজয়ের রচনাকাল ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
- গ্রন্থটি হল ভাগবত।
- তাঁর কবিত্ব শক্তির জন্য শামসুদ্দীন ইউসুফ সাহেবের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন।