Solution
Correct Answer: Option D
মুহম্মদ আবদুল হাই শিষ্ট কথ্য বাংলা ভাষার ধ্বনি এবং ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণে ব্রতী হন এবং তাঁর গবেষণালব্ধ ফল ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ (১৯৬৫) নামক গ্রন্থে প্রকাশ করেন। মুহম্মদ আবদুল হাই-এর এই গ্রন্থটি অধ্যাবধি বাংলা ভাষায় রচিত বাংলা ধ্বনিতত্ত্ব পর্যালোচনার সর্বাধিক গভীর বিশ্লেষণমূলক গ্রন্থ। আবদুল হাই এ গ্রন্থে বাংলা স্বরধ্বনির সংখ্যা, দ্বিস্বর এবং অর্ধস্বরের গঠন, ব্যঞ্জন ধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক পরিচয়, বাক্প্রবাহে ধ্বনির রূপ, সন্ধি ও সামগ্রিকীভবন, ধ্বনিগুণ এবং স্বরতরঙ্গ বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন।
১৮টি বাংলা ভাষার ইতিহাস বিষয়ক গ্রন্থঃ--
● ভাষার ইতিবৃত্ত ----------------সুকুমার সেন
● বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত ----------ড.মুহম্মদ শহীদুল্লাহ্
● বাংলা সাহিত্যের ইতিবৃত্ত-----------মুহম্মদ আবদুল হাই ও আলী আহসান
● ভাষা ও সাহিত্য--------------মুহম্মদ আবদুল হাই
● বাঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬,১ম) ---------ড়.দীনেশচন্দ্র সেন
● সাহিত্য ও সংস্কৃতি-------------------------মুহম্মদ আবদুল হাই
● ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতও্ব-----------মুহম্মদ আবদুল হাই
●ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ------------ সুনীতি কুমার চট্টোপাধ্যায়
● গৌড়ীয় ব্যাকরণ --------------রামমোহন রায়
● আধুনিক বাংলা ব্যাকরণ-----------------জগদীশ চন্দ্র ঘোষ
● শব্দ তও্ব, বাংলা ভাষার পরিচয়,---------রবীন্দ্রনাথ ঠাকুর
● মনীষা মঞ্জুষা, ব্যাকরণ মঞ্জুরী------------মুহম্মদ এনামুল হক
● Theorigin and development of Bangali language(ODBL)----ডা. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
● AGrammar of the Bangali language-------------নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
● বাংলা উচ্চারণ অভিধান ---------------- নরেন বিশ্বাস
● বানান ও উচ্চারণ-------------------------- জামিল চৌধুরী
● বাংলা গদ্য রীতি ----------------------------মুনীর চৌধুরী
● তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান-- হুমায়ুন আজাদ