Solution
Correct Answer: Option D
সাধারণত বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো: C = P(1 + r)n
যেখানে,
C = সবৃদ্ধিমূল
P = আসল বা মূলধন
r = বার্ষিক সুদের হার
n = বছর বা সময়
কিন্তু যখন ষাণ্মাসিক (অর্ধ-বার্ষিক) অর্থাৎ বছরে ২ বার মুনাফা হিসাব করা হয়, তখন:
সুদের মেয়াদ বা পর্ব সংখ্যা (k) = ২
ফলে, প্রতি পর্বে সুদের হার হয় = r/2
এবং মোট পর্ব (বা সময়) হয় = n × 2
সুতরাং, ষাণ্মাসিক চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলের সূত্রটি হবে:
C = P(1 + r/2)n×2
সঠিক উত্তর: C = P(1 + r/2)^(n×2)