শতকরা বার্ষিক কত হার সুদে যেকোনো মূলধন ৫ বছরে সুদে-মূলে দ্বিগুণ হয়?

A ১৫%

B ২০%

C ১০%

D ২৫%

Solution

Correct Answer: Option B

মনে করি, আসল (P) = ১০০ টাকা
প্রশ্নমতে, ৫ বছরে সুদে-মূলে দ্বিগুণ হবে।
সুতরাং, সুদ-আসল (A) = ১০০ × ২ = ২০০ টাকা
∴ সুদ (I) = সুদ-আসল - আসল
= ২০০ - ১০০ = ১০০ টাকা
সময় (n) = ৫ বছর

আমরা জানি,
I = Pnr
বা, ১০০ = ১০০ × ৫ × r
বা, r = ১০০ / (১০০ × ৫)
বা, r = ১/৫
বা, r = (১ × ২০) / (৫ × ২০) [হরকে ১০০ করার জন্য]
বা, r = ২০/১০০
∴ সুদের হার = ২০%

শর্টকাট টেকনিক:
সুদের হার = {(যত গুণ - ১) / সময়} × ১০০
= {(২ - ১) / ৫} × ১০০
= (১ / ৫) × ১০০
= ২০%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions