Solution
Correct Answer: Option C
চক্রবৃদ্ধি মুনাফা (Compound Interest): নির্দিষ্ট সময় (সাধারণত এক বছর) শেষে অর্জিত মুনাফা আসলের সাথে যুক্ত হয়ে যে বৃদ্ধিপ্রাপ্ত আসল (মুনাফা-আসল বা সবৃদ্ধিমূল) তৈরি হয়, পরবর্তী সময়ে সেই বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়।
সহজ কথায়, আসলের পাশাপাশি অর্জিত মুনাফার উপর যে মুনাফা হিসাব করা হয়, সেটাই চক্রবৃদ্ধি মুনাফা।