বটতলার উপন্যাস কার লেখা?

A রশীদ করিম

B রাজিয়া খান

C রাহাত খান

D রফিক আজাদ

Solution

Correct Answer: Option B

- রাজিয়া খান আমিন (১৯৩৬-২০১১) ছিলেন একাধারে সাহিত্যিক, শিক্ষাবিদ ও নাট্যজন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার।
- 'বটতলার উপন্যাস' তাঁর রচিত প্রথম উপন্যাস। এটি ১৯৫৯ সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসের মাধ্যমেই তিনি সাহিত্য জগতে ব্যাপক পরিচিতি লাভ করেন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদক এবং ১৯৭৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

• রাজিয়া খান রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- বটতলার উপন্যাস (১৯৫৯),
- অনুকল্প,
- প্রতিচিত্র,
- চিত্র-কাব্য,
- হে মহাজীবন,
- দ্রৌপদী ইত্যাদি।

• রাজিয়া খান রচিত অন্যান্য গ্রন্থ:
- গল্পগ্রন্থ: সোনার হরিণ।
- কাব্যগ্রন্থ: সোনালী ঘাসের নিচে, Argus under Anaesthesia (ইংরেজি কাব্যগ্রন্থ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions