Solution
Correct Answer: Option A
- সমাজসংস্কারক, ধর্মসংস্কারক, চিন্তাবিদ, বহুভাষাবিদ পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায়।
- সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃৎ।
- মূলত ধর্মসংস্কার সমাজসচেতনতার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন।
- রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। পিতা- রাধাকান্ত রায়, মাতা- তারিণী দেবী।
- তিনি পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন।
- বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের ।
- তিনি ‘ব্রাহ্মণ সেবধি’ (১৮২১), ‘সম্বাদ কৌমুদী' (১৮২১), ‘মিরাৎ-উল-আখবার’ (১৮২২) পত্রিকা সম্পাদনা করেন।
- তার একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত ‘তুহফাউল মুয়াহিদ্দীন’ ১৮০৩ সালে প্রকাশিত হয় ।
- তিনি ২৭ সেপ্টেম্বর, ১৮৩৩ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টলে স্টেপল্টনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেনঃ
- ‘ইউনিটারিয়ান কমিটি’ নামক ধর্মসভা- ১৮২১।
- ‘অ্যাংলো হিন্দু স্কুল’-১৮২৩।
- একেশ্বর উপাসনার লক্ষ্যে ‘আত্মীয়সভা’- ১৮১৫।
- দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘হিন্দু কলেজ’- ১৮১৭
- প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ‘ব্রাহ্ম-সমাজ’- ১৮২৮
- গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩): এটি ১৮২৬ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়।
- ‘বেদান্ত গ্রন্থ' (১৮১৫): এটি তাঁর প্রথম গ্রন্থ। পৌত্তলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য বিষয় নয়, ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য তা প্রমাণের জন্য তিনি এ গ্রন্থটি রচনা করেন।
- ‘গোস্বামীর সহিত বিচার’ (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
- ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
- ‘বেদান্তসার’ (১৮১৫),
- ‘ভট্টাচার্যের সহিত বিচার’ (১৮১৭)।