'আমার ঘরের চাবি পরের হাতে' -গানটির রচয়িতা কে?

A লালন শাহ্

B হাসান রাজা

C পাগলা কানাই

D রাধারমণ দত্ত

Solution

Correct Answer: Option A

আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনা দেনা
আমি হলাম জন্ম-কানা
না পাই দেখিতে।।
রাজি হলে দারওয়ানি
দ্বার ছাড়িয়ে দেবেন তিনি
তারে বা কৈ চিনি শুনি
বেড়াই কুপথে।।
এই মানুষে আছে রে মন
যারে বলে মানুষ-রতন
লালন বলে, পেয়ে সে ধন
পারলাম না চিনতে।।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions