নেমেসিস নাটকটির লেখক কে?

A সৈয়দ ওয়ালীউল্লাহ

B শওকত ওসমান

C নুরুল মোমেন

D হাসান আজিজুল হক

Solution

Correct Answer: Option C

নুরুল মোমেন মূলত নাট্যকার ছিলেন। তবে রম্যসাহিত্য রচয়িতা হিসেবেও তিনি প্রসিদ্ধ ছিলেন। ১৯৩৯ সালে ঢাকায় "অল ইন্ডিয়া রেডিও" প্রতিষ্ঠা হলে, ১৯৪১ রেডিওর জন্য রচনা ও নির্দেশনা দেন কমেডি নাটক "রুপান্তর"। এই নাটকের প্রগতিশীল প্লট এবং প্রধান চরিত্র নারী হওয়ার কারণে প্রথাগত মুস্লিম বাংলা নাটকের মধ্যে নতুন ধারার উন্মেষ ঘটে যার ফলশ্রুতিতে কবি ও সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার তার প্রশংসা করেন এবং পরবর্তিতে আনন্দবাজার পত্রিকা তাদের পূজা সংখ্যায় নাটকটি প্রকাশ করেছিল।

তার রচিত নাটক:
-নেমেসিস (১৯৪৮),
-যদি এমন হতাে (১৯৬০),
-যেমন ইচ্ছা তেমন (১৯৭০),
-নয়া খান্দান (১৯৬২),
-আলােছায়া (১৯৬২),
-শতকরা আশি (১৯৬৭),
-আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি। 

রম্যগ্রন্থ:
-বহুরূপ (১৩৬৫),
-হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড ১৯৭০),
-নরসুন্দর (১৯৬১) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions