‘রক্তকরবী’ নাটকটি কার লেখা?

A কাজী নজরুল ইসলাম

B আহসান হাবীব

C মধুসূদন দত্ত

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option D

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলোর মধ্যে 'রক্তকরবী' হলো অন্যতম শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক। এটি ১৯২৬ সালে (১৩৩১ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। এই নাটকে যান্ত্রিক সভ্যতার করাল গ্রাসে মানবিকতার অবক্ষয় এবং ভালোবাসার মাধ্যমে সেই অবদমনের বিরুদ্ধে প্রতিবাদের রূপক চিত্রিত হয়েছে। এখানে 'যক্ষপুরী' বা স্বর্ণপুরী ধনতান্ত্রিক যান্ত্রিক সভ্যতার প্রতীক এবং নন্দিনী প্রাণের স্পন্দন ও ভালোবাসার প্রতীক।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- 'রক্তকরবী' নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী পত্রিকায় ১৩৩০ বঙ্গাব্দে প্রকাশ করেন।
- নাটকটির ইংরেজি অনুবাদ ‘Red Oleanders’ নামে পরিচিত।
- রবীন্দ্রনাথের অন্যান্য উল্লেখযোগ্য রূপক-সাংকেতিক নাটকগুলোর মধ্যে রয়েছে: ‘রাজা’ (১৯১০), ‘ডাকঘর’ (১৯১২), 'অচলায়তন' (১৯১২), ‘ফাল্গুনী’ (১৯১৬), এবং ‘মুক্তধারা’ (১৯২২)।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য নাটক:
• কাব্যনাট্য:
- চিত্রাঙ্গদা (১৮৯২)
- বিদায় অভিশাপ (১৮৯৪)
- মালিনী (১৮৯৬)
- রাজা ও রানী (১৮৮৯)

• কমেডি বা প্রহসন:
- চিরকুমার সভা (১৯২৬)
- গোড়ায় গলদ (১৮৯২)
- বৈকুণ্ঠের খাতা (১৯৯৭)
- শেষরক্ষা (১৯২৮)
- বাঁশরী (১৯৩৩)

• নৃত্যনাট্য:
- তাসের দেশ (১৯৩৩)
- চণ্ডালিকা (১৯৩৩)
- শ্যামা (১৯৩৯)
- চিত্রাঙ্গদা (১৯৩৬, নৃত্যনাট্য সংস্করণ)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions