৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৩ । এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৫ হবে ?

A  ৫ লিটার 

B  ১০ লিটার 

C  ১৫ লিটার 

D  ১৮ লিটার 

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
মিশ্রণের মোট পরিমাণ = ৩৫ লিটার
পেট্রোল ও অকটেনের অনুপাত = ৪ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪ + ৩ = ৭

অতএব, মিশ্রণে পেট্রোলের পরিমাণ = (৩৫ এর ৪/৭) লিটার
= (৩৫ × ৪)/৭ লিটার
= ২০ লিটার

এবং মিশ্রণে অকটেনের পরিমাণ = (৩৫ এর ৩/৭) লিটার
= (৩৫ × ৩)/৭ লিটার
= ১৫ লিটার
ধরি, ওই মিশ্রণে আরও লিটার অকটেন মিশাতে হবে।
তাহলে, নতুন মিশ্রণে অকটেনের পরিমাণ হবে = (১৫ + ক) লিটার

শর্তমতে,
২০ : (১৫ + ক) = ৪ : ৫
বা, ২০ / (১৫ + ক) = ৪ / ৫
বা, ৪ × (১৫ + ক) = ২০ × ৫ [আড়গুণন করে]
বা, ৬০ + ৪ক = ১০০
বা, ৪ক = ১০০ - ৬০
বা, ৪ক = ৪০
বা, ক = ৪০ / ৪
বা, ক = ১০
সুতরাং, অকটেন মিশাতে হবে ১০ লিটার
১০ লিটার


শর্টকাট টেকনিক:

মোট মিশ্রণের পরিমাণ ৩৫ লিটার।
পেট্রোল : অকটেন = ৪ : ৩
নতুন অনুপাত = ৪ : ৫
লক্ষ্য করুন, পেট্রোলের অনুপাতের রাশি (৪) উভয় ক্ষেত্রে সমান আছে। শুধু অকটেনের অনুপাত ৩ থেকে বেরে ৫ হয়েছে।
অনুপাতের পার্থক্য = ৫ - ৩ = ২
এখন, অনুপাতের যোগফল (৪ + ৩) = ৭ ভাগ মানে ৩৫ লিটার
তাহলে, ১ ভাগ মানে = ৩৫ / ৭ = ৫ লিটার
সুতরাং, পার্থক্য ২ ভাগ মানে = ৫ × ২ = ১০ লিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions