একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে, পরিসীমা কত?

A ৯৮ মিটার

B ৯৬ মিটার

C ৯৪ মিটার

D ৮৫ মিটার

Solution

Correct Answer: Option B

ধরি,
আয়তাকার ঘরের বিস্তার (প্রস্থ) = ক মিটার
সুতরাং, ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × বিস্তার
বা, ২ক × ক = ৫১২
বা, ২ক² = ৫১২
বা, ক² = ৫১২ / ২
বা, ক² = ২৫৬
বা, ক = √২৫৬
বা, ক = ১৬

সুতরাং, বিস্তার = ১৬ মিটার এবং দৈর্ঘ্য = (২ × ১৬) মিটার = ৩২ মিটার।
আমরা জানি,
পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + বিস্তার)
= ২ × (৩২ + ১৬) মিটার
= ২ × ৪৮ মিটার
= ৯৬ মিটার

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions