Correct Answer: Option C
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ষোল শতকে সুলতান শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। এটি এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। দুই শতাব্দীরও অধিক সময় এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশাওয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পৌছায়। এর দৈর্ঘ্য ছিল ২৪০০ কিলোমিটার
শেরশাহ ভারতবর্ষের সম্রাট (১৫৪০-১৫৪৫) ও শূর রাজবংশের প্রতিষ্ঠাতা। তাঁর উল্লেখযোগ্য অবদান-
-বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়ন,
-পুলিশ ব্যবস্থার পুনর্বিন্যাস,
-শেরশাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন,
-গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মান,
-"কবুলিয়ত ও পাট্টা" প্রথার প্রবর্তক,
-বাংলা থেকে পর্তুগিজ বিতাড়ন,
-ঘোড়ার ডাক পদ্ধতি ইত্যাদি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions