‘মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী’ নামে আখ্যায়িত কোন সাহিত্যিক?

A আবুল হুসেন

B কাজী ইমদাদুল হক

C কাজী মোতাহের হোসেন

D আবুল ফজল

Solution

Correct Answer: Option D

আবুল ফজল:
- আবুল ফজল ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন একজন খ্যাতনামা সাহিত্যিক ও চিন্তাবিদ।
- মুসলিম সাহিত্য সমাজের প্রধান কর্মীদের একজন হিসেবে তিনি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের নেতৃত্ব দেন।
- এই আন্দোলনের প্রধান মুখপত্র ছিল ‘শিখা’ পত্রিকা, যার ৫ম সংখ্যা তিনি সম্পাদনা করেন।
- মুক্তচিন্তার পক্ষে শক্ত অবস্থানের জন্য তিনি ‘মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী’ নামে আখ্যায়িত হন।
- তাঁর ‘রেখাচিত্র’ গ্রন্থটি ১৯৬৬ সালে আদমজি পুরস্কারে ভূষিত হয়।
- তিনি ১৯৮৩ সালের ৪ মে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions