কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
A ব্যথার দান
B বাঁধন হারা
C মৃত্যু ক্ষুধা
D তুর্কি মহিলার ঘোমটা খোলা
Solution
Correct Answer: Option B
- ‘বাঁধন হারা' উপন্যাস: - কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। - উপন্যাসের নায়ক নুরুল হুদা।
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ - ব্যাথার দান।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা;
- মৃত্যুক্ষুধা;
- কুহেলিকা।