‘ভ্রমি দেশে দেশে’ ভ্রমণকাহিনীর রচয়িতা?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B সুফিয়া কামাল

C নির্মলেন্দু গুণ

D জসীমউদ্দীন

Solution

Correct Answer: Option C

‘ভ্রমি দেশে দেশে’ নির্মলেন্দু গুণের একটি ভ্রমণকাহিনি যা ২০০৫ সালে প্রথম প্রকাশিত হয়। ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টা গ্রামে জন্মগ্রহণকারী এই কবির সম্পূর্ণ নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। বাংলা সাহিত্যে তাঁর বিশেষ অবদানের জন্য তিনি 'কবিদের কবি' হিসেবে পরিচিত। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একই বছরে আলাওল সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এছাড়াও, ২০০১ সালে তাঁকে একুশে পদক প্রদান করা হয়।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো -
• প্রেমাংশুর রক্ত চাই,
• ও বন্ধু আমার,
• চাষাভূষার কাব্য,
• পৃথিবীজোড়া গান,

তাঁর রচিত ভ্রমণ কাহিনি:
- ভলগার তীরে,
- গীনসবার্গের সঙ্গে,
- আমেরিকায় জুয়া খেলার স্মৃতি,
- ভ্রমি দেশে দেশে।

তাঁর রচিত কিশোর উপন্যাস:
- কালো মেলা,
- বাবা যখন ছোট্ট ছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions