নিচের কোনটি তৎসম শব্দ?

A মাটি

B নারিকেল

C গেরাম

D চামার

Solution

Correct Answer: Option B

যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে তৎসম শব্দ। প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন: নারিকেল, ধূলি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা, বৈষ্ণব, গৃহ, কৃষি, ঋষি, পুত্র, পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, জীবন ইত্যাদি।

গ্রাম (তৎসম) > গেরাম (অর্ধ-তৎসম);
মৃত্তিকা (তৎসম) > মট্টিআ (প্রাকৃত) > মাটি (বাংলা);
চর্মকার (তৎসম) > চম্মআর (প্রাকৃত) > চামার (তদ্ভব/বাংলা) ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions