সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [গামা] ১৮.০৪.২০১৪

৭৬ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)

অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ দিলে লোকসংখ্যা (৯+৩)=১২ জন
     
৯ জন লোক কাজ করে ১৫ দিনে
∴১২   "     "      "   (১৫×৯)/১২ দিনে
                                 =৪৫/৪ দিনে বা ১১(১/৪ ) দিনে
ব্যাখ্যা (Explanation)

সমবাহু ত্রিভুজে দৈর্ঘ্য a=১৬ মিটার
∴   "           "      ক্ষেত্রফল √(৩/৪)a²  বর্গমিটার
                                         =√(৩/৪)১৬²
                                          =৬৪√৩ বর্গমিটার

ব্যাখ্যা (Explanation)
যেহেতু মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি
সুতরাং পিতা ও মাতার বয়সের সমষ্টি =(৬০+২০) বছর=৮০ বছর ।
 ∴পিতা ও মাতার বয়সের গড় ৮০/২ বছর =৪০ বছর
ব্যাখ্যা (Explanation)
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ x ৫৬০)/৮০ = ৭০০ টাকা
ব্যাখ্যা (Explanation)
১ম নল দ্বারা , ১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
                     ∴  ১ "       "      "   ১/১০ অংশ

২য় নল দ্বারা , ১২ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
                     ∴  ১ "       "      "   ১/১২ অংশ

৩য় নল দ্বারা , ১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
                     ∴  ১ "       "      "   ১/১৫ অংশ

   ∴ তিনটি নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় (  ১/১০+  ১/১২+ ১/১৫)=১/৪ অংশ
 
এখন  ১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
  ∴ ১/২        "       "      " ১/২×৪ ঘণ্টায়= ২ ঘণ্টায়
ব্যাখ্যা (Explanation)
০.৩×০.০৩×০.০০৩=০.০০০০২৭

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে,
বাঁশটির লাল অংশ = ২/৫
কালো অংশ = ১/৪
সবুজ অংশ = ১/৩
বাঁশটির মোট রঙিন বা আবৃত অংশ = (২/৫ + ১/৪ + ১/৩)
লসাগু (৫, ৪, ৩) = ৬০
মোট আবৃত অংশ = (২৪ + ১৫ + ২০) / ৬০
= ৫৯/৬০ অংশ

ধরি, সম্পূর্ণ বাঁশটি = ১ অংশ
অতএব, অবশিষ্ট অংশ = ১ - (৫৯/৬০)
= (৬০ - ৫৯) / ৬০
= ১/৬০ অংশ

প্রশ্নমতে,
বাঁশটির ১/৬০ অংশ = ৬ মিটার
বা, সম্পূর্ণ বা ১ অংশ = (৬ × ৬০) মিটার
= ৩৬০ মিটার।
সুতরাং, বাঁশটির মোট দৈর্ঘ্য ৩৬০ মিটার।
ব্যাখ্যা (Explanation)
ধরি,
  সংখ্যা দুটি ৫x ও ৬x
 ∴  ৫x ও ৬x এর গ সা গু x
 ∴x=৪
 ∴সংখ্যা দুটি যথাক্রমে ৫x=৫ ×৪=২০ ও ৬x=৬ × ৪=২৪
এখন ,২০ এবং ২৪ এর ল সা গু =১২০
সুতরাং দুটি সংখ্যার ল সা গু =১২০
ব্যাখ্যা (Explanation)
সমাধান:
দেওয়া আছে,
x + y = 12
x - y = 2

আমরা জানি,
xy = { (x + y) / 2 }² - { (x - y) / 2 }²

মান বসিয়ে পাই,
xy = (12 / 2)² - (2 / 2)²
= (6)² - (1)²
= 36 - 1
= 35
ব্যাখ্যা (Explanation)
ধরি , আয়তক্ষেত্রটির বিস্তার =a মিটার
    ∴ আয়তক্ষেত্রটির বিস্তার  = ২a মিটার
∴   আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল =২a×a =২a²

প্রশ্নমতে ২a ²=৫১২
        বা ,   a ²=২৫৬
       ∴        a=১৬
  ∴   বিস্তার =১৬ মি এবং দৈর্ঘ্য ২×১৬=৩২ মি
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য+ প্রস্থ)
                                 = ২(৩২+১৬)
                                 = ৯৬ মিটার
ব্যাখ্যা (Explanation)
স্রোতের  অনুকূলে লঞ্চের কার্যকরী গতিবেগ = (১৮+৬)কিমি/ ঘণ্টা =২৪ কিমি / ঘণ্টা

স্রোতের অনুকূলে ২৪ কিমি যায় =১ ঘণ্টায়
      ∴                    ৪৮ কিমি যায়= ৪৮/২৪ =২ ঘণ্টায়
স্রোতের  প্রতিকুলে  লঞ্চের কার্যকরী গতিবেগ = (১৮-৬)কিমি/ ঘণ্টা =১২ কিমি / ঘণ্টা

স্রোতের অনুকূলে ১২ কিমি যায় =১ ঘণ্টায়
      ∴                    ৪৮ কিমি যায়= ৪৮/১২ =৪ ঘণ্টায়

মোট প্রয়োজনীয় সময় =(২+৪)ঘণ্টা
                                   =  ৬ ঘণ্টা
ব্যাখ্যা (Explanation)
ক ও খ একত্রে ১ দিনে করে কাজের ১/১২ অংশ।
ক একা ১ দিনে করে কাজের ১/২০ অংশ।
সুতরাং, খ একা ১ দিনে করে = (১/১২ - ১/২০) অংশ
= (৫ - ৩) / ৬০ অংশ [১২ ও ২০ এর ল.সা.গু ৬০]
= ২ / ৬০ অংশ
= ১ / ৩০ অংশ।
খ ১/৩০ অংশ কাজ করে ১ দিনে।
সুতরাং, খ সম্পূর্ণ কাজটি একা করতে পারবে ৩০ দিনে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
বিভিন্ন ধরনের উপাদানের নানামুখী তৎপরতার কারণে সামাজিক পরিবর্তন হয়ে থাকে। শিক্ষা, শিল্পায়ন এবং নগরায়ন সামাজিক পরিবর্তনের সাথে বেশি সম্পৃক্ত বাসস্থানের তুলনায়।
ব্যাখ্যা (Explanation)
শৈবাল হল ক্লোরোফিলযুক্ত স্বভোজী উদ্ভিদ । যেমন - spirogyra ,chlorella ইত্যাদি । এরা সুকেন্দ্রিক ,এক কোষী বা বহুকোষী । শৈবালে কখনও সত্যিকার মুল, কাণ্ড ও পাতার সৃষ্টি হয় না ।
ব্যাখ্যা (Explanation)
মানুষের রক্তে ৩ ধরণের কণিকা আছে । যথা -লোহিত রক্তকণিকা ,শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা । রক্তের উপাদান দুই প্রকার । যথা - রক্তরস ৫৫% এবং রক্তকণিকা ৪৫%
ব্যাখ্যা (Explanation)
বেল ল্যাবরেটরিজ ১৯৬৯ সালে মেইনফ্রেম কম্পিউটারের জন্য UNIX অপারেটিং সিস্টেম তৈরি করে। UNIX হচ্ছে বিভিন্ন পর্যায়ের কম্পিউটারে ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম । মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রো কম্পিউটারে UNIX অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় ।
ব্যাখ্যা (Explanation)
রংধনুতে সাতটি বর্ণ পাওয়া যায় ।এগুলোকে বেনীয়াসহকলা বলে বা VIBGYOR বলা হয় । সুতরাং রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ হল সবুজ ও কমলা ।
ব্যাখ্যা (Explanation)
কলের পানিতে রাসায়নিক বস্তু হিসেবে সাধারণত আর্সেনিক ,বোরন , বেরিয়াম , ম্যাঙ্গানিজ ও আয়রন বিদ্যমান থাকে। আবার ,সাধারণত খনিজ /কলের পানিতে বিভিন্ন ধাতুর লবণ আয়নিত অবস্থায় থাকে ।যেমন - সোডিয়াম ,ক্যালসিয়াম , কোবাল্ট , ক্লোরাইড ইত্যাদি । ক্লোরাইড আয়ন ক্লোরিন থেকে সৃষ্টি । সুতরাং কলের পানিতে ক্লোরিন থাকে ।
ব্যাখ্যা (Explanation)
-আর্গ হল সিজিএস পদ্ধতিতে শক্তির একক যা এসআই এককে 10−7 J বা 100 nJ পরিমাণ কাজ বা শক্তির সমান।   
- আর্গ, ক্যালরি এবং ইলেকট্রন ভোল্ট হলো শক্তির বিভিন্ন পুরাতন একক।
- বলের একক নিউটন (N)।
- কাজের একক নিউটন-মিটার (N-m)। এর অপর নাম জুল (J)।
ব্যাখ্যা (Explanation)
বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
ব্যাখ্যা (Explanation)
সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি ।সৌরশক্তিকে আজকাল নবায়নযোগ্য শক্তির অন্যতম ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয় । সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তি হল সৌরকোষ ।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
গোধূলির প্রধান কারণ হল আলোর বিক্ষেপণ । সূর্যাস্তের সময় সূর্যের আলো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা ,পানিকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী , নীল , আসমানি প্রভৃতি বর্ণের বিক্ষেপণ বেশি ঘটে । কিন্তু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হওয়ায় এতই সরাসরি পৃথিবীতে চলে আসে। তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় এবং একে গোধূলি বলেয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।