- Subscribers Identity Module (SIM) একটি Integrated Circuit, যা মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় Service- Subscriber Key এর সাথে সংযুক্ত থাকে। - এটি ১৯৯১ সালে জার্মান কোম্পানি Giesecke and Devrient তৈরি করে।
- Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি, যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। - 4IR, Digital device, Cloud server, Machine to machine, Internet of things প্রভৃতি AI এর সাথে সম্পর্কযুক্ত।
- Ernest Hemingway ছিলেন একজন আমেরিকার লেখক ও সাংবাদিক। - তার লেখনী একদিকে যেমন বিংশ শতাব্দীর কথা সাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে, অন্যদিকে তার রোমাঞ্চপ্রিয় জীবন ও ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাকে প্রশংসিত করে তোলে। - তিনি ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। Hemingway এর উল্লেখযোগ্য কিছু উপন্যাস হচ্ছে- - The Sun Also Rises, - A Farewell to Arms, - For Whom the Bell Tolls, - The Old Man and the Sea ইত্যাদি।
- ECNEC এর বর্তমান সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- Executive Committee of the National Economic Council (ECNEC) হলো বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি। - ১৯৮২ সালে ECNEC গঠিত হয়। - এটি বড় উন্নয়ন প্রকল্পের যাচাই-বাছাই (২৫ লাখ টাকার উপরে প্রকল্প হলে), নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
মাথাপিছু জিডিপি বের করার জন্য, আমরা মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি।
মাথাপিছু জিডিপি = মোট জিডিপি / মোট জনসংখ্যা
এই সূত্র ব্যবহার করে আমরা পাই:
আমরা জানি, ১ বিলিয়ন = ১০০ কোটি ১ বিলিয়ন = ১০০ * ১০ মিলিয়ন ১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন ৭.৫ বিলিয়ন = ১০০০ * ৭.৫ মিলিয়ন = ৭৫০০ মিলিয়ন মাথাপিছু জিডিপি = ৭৫০০ মিলিয়ন মার্কিন ডলার / ১.৮৫ মিলিয়ন
- গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। - তিনি একজন বাঙালি গীতিকার। - তাঁর রচিত প্রথম কবিতা ছিল ‘আর কতদিন’। - তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন। - তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দূর দিগন্ত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো। • মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে- - মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, - এক সাগর রক্তের বিনিময়ে, - পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, - লেফট রাইট লেফট রাইট, - হুঁশিয়ার হুঁশিয়ার, - পদ্মা মেঘনা যমুনা,
- তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংক্ষেপে স্পারসো SPARRSO বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। - এটি ঢাকা শহরের আগারগাঁও-এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। - সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত।
- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। - ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। - এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।
প্রশাসনিক কাঠামো: • আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) । • বিভাগ : ৮টি • জেলা : ৬৪টি • সিটি কর্পোরেশন : ১২টি • উপজেলা : ৪৯৫টি • মেট্রো থানা : ১০৫টি • পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি] • সিটি ওয়ার্ড : ৪৬৫টি • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি • ইউনিয়ন : ৪,৫৯৬টি • মৌজা : ৫৮,৮৪৬টি • গ্রাম : ৯০,০৪৯টি • মহল্লা : ১৫,১৫৩টি ।
জনসংখ্যা ঃ
• গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)। • গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)। • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল) • জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ । • লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫) • দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০। • সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)। • প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮) • খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ • পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১ • বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬
জনসংখ্যা শীর্ষ এবং সর্বনিম্ন জেলা ও বিভাগঃ
• জনসংখ্যা শীর্ষঃ জেলা (ঢাকা-১,৪৭,৩৪,৭০১) ও বিভাগ (ঢাকা-৪,৪২,১৫,৭৫৯) • জনসংখ্যা সর্বনিম্নঃ জেলা (বান্দরবান-৪,৮১,১০৬) ও বিভাগ (বরিশাল-৯১,০০,১০৪) • শীর্ষ জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (গাজীপুর-৩.৮৭%) ও বিভাগ (ঢাকা-১.৭২%) • সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (ঝালকাঠি-০.২৮%) ও বিভাগ (বরিশাল-০.৭৯%) • শীর্ষ ঘনত্বঃ জেলা ঢাকা (১০,০৬৭) ও বিভাগ ঢাকা (২,১৫৬) • সর্বনিম্ন ঘনত্বঃ জেলা রাঙ্গামাটি(১০৬) ও বিভাগ বরিশাল(৬৮৮) • শীর্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ জেলা রাঙ্গামাটি(৩,৭২,৮৭৫) ও বিভাগ চট্টগ্রাম(৯,৯১,০১৩) • সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ জেলা লালমনিরহাট(১১৮) ও বিভাগ বরিশাল(৪,১৯০) • সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) শীর্ষঃজেলা পিরোজপুর (৮৫.৫৩%) ও বিভাগ ঢাকা(৭৮.২৮%) এবং সর্বনিম্নঃ জেলা জামালপুর(৬১.৭০%) ও বিভাগ ময়মনসিংহ(৬৭.২৩%) • জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ সাভার(২৩,১১,৬১২) ও জুরাছড়ি(২৬,৯৩২) • সাক্ষরতায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ নেছারাবাদ(৮৮.২০%) ও রুমা(৫০.২৬%)
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। - এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ২০১০ সালে থেকে আরবের বিভিন্ন দেশে গণতন্ত্রপন্থীদের যে গণজাগরণের সৃষ্টি হয়েছিল তাকে আরব বসন্ত বলে।আরব বসন্তের সূতিকাগার বা উৎপত্তিস্থল হচ্ছে তিউনিসিয়া । - তিউনিসিয়ায় নিজের গায়ে আগুন লাগিয়েছিলেন রাস্তার এক দোকানি মোহাম্মদ বুযাজিজি । - দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ওই ব্যক্তির সেই পদক্ষেপ থেকে জন্ম নিয়েছিল আরব বসন্ত আন্দোলন । - ২০১১ সাল নাগাত মধ্যপ্রাচ্যে সংঘাত ও দ্বন্দ্ব সর্বত্রই বিস্তার লাভ করে। - মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়া এসব আন্দোলন ও বিক্ষোভকে 'আরব বসন্ত ' বলে প্রচার করে পশ্চিমা মিডিয়াগুলো ।
- অর্থ মন্ত্রণালয়ের চারটি বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অন্যতম। - এটি বৈদেশিক সম্পদ (অনুদান, ঋণ ও খাদ্য সাহায্য) আহরণের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করে থাকে। - এ উদ্দেশ্য বাস্তবায়নে বিভাগটি সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংস্থা এবং বিশ্বের বিভিন্ন উন্নয়ন সহযোগিতা দেশ ও সংস্থার মাধ্যমে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
- ভারতে চৈনিক তীর্থ-ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম যাঁর বিবরণী পাওয়া যায়, তিনি হচ্ছেন ফা-হিয়েন। - পাঁচ শতকের সূচনায় তিনি ভারত ভ্রমণ করেন। এ সময় গুপ্ত বংশীয়রা বাংলার অংশবিশেষসহ ভারত শাসন করছিলেন। - ফা-হিয়েন ৩৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান।
- যে সকল রোগের জীবাণু বায়ু, পানি বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাদের সংক্রামক রোগ বলে। - যেমন- বসন্ত, রুবেলা, হাম, কলেরা, আমাশয়, ধনুষ্টংকার, প্লেগ, ডিপথেরিয়া, যক্ষ্মা, গনোরিয়া, জন্ডিস ইত্যাদি।
- রাডারের মূলনীতি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের পালস ছড়িয়ে দেয়া হয় যেন বস্তু থেকে প্রতিফলিত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে আসে। - এ জন্য গামা রশ্মি বা মাইক্রোওয়েভ উভয়ের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলে ও কম ভেদন ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। - অপরপক্ষে ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। - অপরপক্ষে অবলোহিত বিকিরণ ও আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেশ বড়।
- যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। - যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে।
- যখন কোনো ক্ষেত্রের উচ্চতা শূন্য থাকে, তখন সেটির শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ বিদ্যমান থাকে। - এটি একটি সমতল ক্ষেত্র, যার মাত্রা দুইটি—দৈর্ঘ্য এবং প্রস্থ। - ত্রিমাত্রিক কোনো বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটিই থাকে, কিন্তু এখানে উচ্চতা শূন্য হওয়ায় সেটি ত্রিমাত্রিক হতে পারে না। - আবার, এক মাত্রিক বস্তুর ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য থাকে, কিন্তু এখানে প্রস্থও রয়েছে। - তাই এটি একটি দ্বি-মাত্রিক ক্ষেত্র।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।