Correct Answer: Option C
- সংবাদ প্রভাকর বাংলা সাময়িক পত্রের ইতিহাসের এক নতুন যুগের উন্মেষ ঘটায়।
- এই পত্রিকাটি ১৮৩১ খ্রিস্টাব্দের ১৪ জুন তারিখে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং ১৮৩৯ সালে দৈনিক পত্রিকায় পরিণত হয়।
- এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা।
- এর প্রকাশক এবং সম্পাদক কবিগুরু ঈশ্বরচন্দ্র গুপ্তের তৎকালীন অনেক কবি-সাহিত্যিকের প্রতিভার স্ফুরণ এই পত্রিকার অবলম্বনেই ঘটেছিল।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত অতীতের লুপ্তপ্রায় কবি ও কাব্য আলোচনার সূত্রপাত করেন সংবাদ প্রভাকরে।
- এক সময় প্রতিমাসে এর একটি মাসিক সংস্করণ প্রকাশ পেত।
- এ পত্রিকাটিকে কেন্দ্র করে সেকালে একটি লেখকচক্র গড়ে উঠে।
- স্বদেশ, সমাজ ও সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে।
- পত্রিকাটিতে সামাজিক ও সাময়িক আন্দোলনের খবরাখবর থাকলেও তার সঙ্গে সাহিত্যরসের কোন অভাব ছিল না।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions