বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
A টাইক্লোরো ট্রাইফ্লোরো ইথেন
B টেট্রাফ্লুরো ইথেন
C ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
D আর্গন
Solution
Correct Answer: Option B
টেট্রাফ্লুরোইথেন (Tetrafluoroethane) হলো একটি হ্যালোঅ্যালকেন যৌগ, যার রাসায়নিক সূত্র হলো C₂H₂F₄। এটি সাধারণত রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে 1,1,1,2-টেট্রাফ্লুরোইথেন (R-134a) নামে পরিচিত আইসোমারটি। এটি ওজোন স্তরের জন্য ক্ষতিকারক নয়, তাই এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন (HCFC) এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
এটি সাধারণত এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং অন্যান্য শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহৃত হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭৬
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের জাতীয় অর্জন, সংস্কৃতি ও গণমাধ্যম: এভারেস্ট জয়ীগণ, চলচ্চিত্র, বিদেশের মাটিতে বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, বাউল শিল্পী, চিত্রশিল্পী, জাদুঘর, ভাস্কর্য, বাংলাদেশের খেলাধুলা ও গণমাধ্যম (পেইজ: ৯৩৮-৯৬২)