পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

A  ৫০ বছর 

B ৬০ বছর

C ৫৫ বছর

D ৪০ বছর

Solution

Correct Answer: Option A

পিতা ও ২ সন্তান মিলে মোট সদস্য সংখ্যা = ৩ জন।

দেওয়া আছে,
পিতা ও ২ সন্তানের বয়সের গড় = ৩০ বছর
অতএব, পিতা ও ২ সন্তানের বয়সের সমষ্টি বা মোট বয়স = (৩০ × ৩) বছর
= ৯০ বছর

আবার,
২ সন্তানের বয়সের গড় = ২০ বছর
অতএব, ২ সন্তানের বয়সের সমষ্টি বা মোট বয়স = (২০ × ২) বছর
= ৪০ বছর

সুতরাং, পিতার বয়স = (পিতা ও ২ সন্তানের মোট বয়স) - (২ সন্তানের মোট বয়স)
পিতার বয়স = (৯০ - ৪০) বছর
পিতার বয়স = ৫০ বছর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions