মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশিত হয়?

A ১৯০৬

B ১৯২৭

C ১৯২০

D ১৯০৩

Solution

Correct Answer: Option D

মাসিক মোহাম্মদী অবিভক্ত ব্রিটিশ ভারতে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ কর্তৃক ১৯০৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মাসিক পত্রিকা। তিনি ছিলেন এ পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। বাংলা, আসাম ও বার্মার মুসলমানদের কাছে এ পত্রিকাটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে ।

দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় 'মোহাম্মদী' ১৯০৩ সালের ১৮ আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর ১৯১০ সালে এটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে মোহাম্মদ আকরম খাঁ সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯২২ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯২৭ সালের ৬ নভেম্বর 'মাসিক মোহাম্মদী ' আবার নতুনভাবে প্রকাশিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions