বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ১০০০ টাকার ১ বছরের সুদ কত হবে?

A ৮১.৬

B ৮২.৪

C ৮২

D ৮০

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
আসল (P) = ১০০০ টাকা
বার্ষিক সুদের হার (r) = ৮% = ৮/১০০ = ০.০৮
সময় (n) = ১ বছর

যেহেতু ষান্মাসিক (৬ মাস অন্তর) চক্রবৃদ্ধি হয়, তাই বছরে ২ বার সুদ গণনা করা হবে।
এক্ষেত্রে, চক্রবৃদ্ধি সবৃদ্ধিমূল C = P(১ + r/২)২n
= ১০০০ (১ + ০.০৮/২)২×১
= ১০০০ (১ + ০.০৪)
= ১০০০ (১.০৪)
= ১০০০ × ১.০৮১৬
= ১০৮১.৬ টাকা

সুতরাং, চক্রবৃদ্ধি সুদ = সবৃদ্ধিমূল - আসল
= ১০৮১.৬ - ১০০০
= ৮১.৬ টাকা।

শর্টকাট টেকনিক:
১ম ৬ মাসের সুদ = ১০০০ এর (৮/২)% = ১০০০ এর ৪% = ৪০ টাকা।
পরের ৬ মাসের সুদ হবে আসল ১০০০ টাকার ওপর ৪% এবং আগের সুদের ওপর ৪%।
= ১০০০ এর ৪% + ৪০ এর ৪%
= ৪০ + ১.৬
= ৪১.৬ টাকা
মোট সুদ = ৪০ + ৪১.৬ = ৮১.৬ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions