শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' কোন শ্রেণির উপন্যাস?

A ঐতিহাসিক

B আত্মজৈবনিক

C সামাজিক

D রহস্য

Solution

Correct Answer: Option B

শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন।
 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম - অনিলা দেবী
- বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস 'পথের দাবী'
- তার রচিত প্রথম গল্পঃ মন্দির। এর জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে মহিম, সুরেশ ও অচলার ত্রিভুজ প্রেমের গল্প আছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions