Solution
Correct Answer: Option C
- রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। পিতা- রাধাকান্ত রায়, মাতা- তারিণী দেবী।
- তিনি পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন।
- বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের।
- তিনি 'ব্রাহ্মণ সেবধি' (১৮২১), 'সম্বাদ কৌমুদী' (১৮২১), 'মিরাৎ-উল-আখবার' (১৮২২) পত্রিকা সম্পাদনা করেন।
- তার একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত 'তুহফাৎউল মুয়াহহিদ্দীন' ১৮০৩ সালে প্রকাশিত হয় ।
- তিনি ২৭ সেপ্টেম্বর, ১৮৩৩ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টলে স্টেপল্টনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।