- রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় গঠিত একটি সংগঠন।
- পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়।
- বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল।
- তমদ্দুন মজলিস প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল।
- ১৯৪৭ সালে ডিসেম্বর মাসের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়।
- প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া।
- অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন সামসুল আলম, আবুল খয়ের, আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অলি আহাদ।
- পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ তোয়াহা এবং সৈয়দ নজরুল ইসলাম কমিটিতে যোগ দেন।
- প্রথম আহ্বায়ক ভূঁইয়ার সময়কালে কমিটির সকল ধরনের কর্মকান্ড গোপনে পরিচালনা করা হতো।
- ১৯৪৮ সালের জানুয়ারি মাসে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের সাথে এক বৈঠকে দেশব্যাপী বাংলাকে আরও গুরুত্ব দেয়ার কথা আলোচনা করা হয়।
- বৈঠকে বাংলাকে শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রস্তাব করা হয়।পরবর্তীতে ১৯৪৮ সালে ২ মার্চ ফজলুল হক হলে কামরুদ্দীন আহমদের সভাপতিত্বে তমুদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
- ঐদিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে প্রথম সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়।