“আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?

A    অপনোদন অর্থে

B    পূজা অর্থে

C    বিলানো অর্থে

D    উপহার অর্থে

Solution

Correct Answer: Option B

 

∎আমার মন মানে না

রবীন্দ্রনাথ ঠাকুর

------------------------------------------

আমার মন মানে না- দিনরজনী ।

আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি ।

ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি-

ওগো সজনি ।।

সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি- গো ।

তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী-

কেন না জানি ।।

ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে- সখি ।

ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে ।

ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে- গো ।

আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে

দিব নিছনি ।।

∎∎এ গানে “নিছনি” পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions