Solution
Correct Answer: Option C
'লাল নীল দীপাবলি' বা 'লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী' হলো বাংলাদেশের অন্যতম প্রধান প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক একটি কিশোরপাঠ্য গ্রন্থ।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- প্রকাশকাল: ১৯৭৬ সালে এই বইটি প্রথম বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
- বিষয়বস্তু: বইটি বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে রচিত হলেও এর ভাষা ও ভঙ্গি অত্যন্ত প্রাঞ্জল ও গল্পাকারে উপস্থাপিত, যা কিশোরদের জন্য বিশেষভাবে উপযোগী।
- ড. হুমায়ুন আজাদ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক ও কিশোর সাহিত্যিক।
- তাঁর রচিত আরেকটি উল্লেখযোগ্য ভাষাবিজ্ঞান বিষয়ক কিশোরপাঠ্য গ্রন্থ হলো 'কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী' (১৯৮৭)।
- গবেষণাধর্মী রচনার জন্য তিনি ১৯৮৬ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ এবং সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে মরণোত্তর ‘একুশে পদক’ লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো উল্লেখ করা হলো:
• হুমায়ুন আজাদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার (১৯৭৩),
- জ্বলো চিতাবাঘ (১৯৮০),
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে (১৯৮৫),
- যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল (১৯৮৭),
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে (১৯৯০),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু (১৯৯৮),
- পেরোনোর কিছু নেই (২০০৪) ইত্যাদি।
• হুমায়ুন আজাদ রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- ছাপ্পান্নো হাজার বর্গমাইল (১৯৯৪),
- সব কিছু ভেঙে পড়ে (১৯৯৫),
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ (১৯৯৬),
- শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার (১৯৯৭),
- রাজনীতিবিদগণ (১৯৯৮),
- কবি অথবা দণ্ডিত অপুরুষ (১৯৯৯),
- নিজের সঙ্গে নিজের জীবনের মধু (২০০০),
- ফালি ফালি করে কাটা চাঁদ (২০০১),
- শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা (২০০২),
- ১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ (২০০৩),
- একটি খুনের স্বপ্ন (২০০৪),
- পাক সার জমিন সাদ বাদ (২০০৪) ইত্যাদি।
• হুমায়ুন আজাদ রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ:
- রবীন্দ্রপ্রবন্ধ/রাষ্ট্র ও সমাজচিন্তা (১৯৭৩),
- শামসুর রাহমান/নিঃসঙ্গ শেরপা (১৯৮৩),
- শিল্পকলার বিমানবিকীকরণ ও অন্যান্য প্রবন্ধ (১৯৮৮),
- নারী (১৯৯২),
- আমার অবিশ্বাস (১৯৯৭),
- আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম (২০০৩) ইত্যাদি।