Solution
Correct Answer: Option D
রামপ্রসাদ সেন বাংলা ভক্তিগীতি, বিশেষত শ্যামাসঙ্গীতের একজন শ্রেষ্ঠ রূপকার ছিলেন। তিনি মাতৃরূপে শক্তি সাধনার এক নতুন ধারা তৈরি করেন। তাঁর হাত ধরেই বাংলা সঙ্গীতে 'রামপ্রসাদী সুর' নামে একটি স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠা হয়, যা তাঁর গানের ভক্তিভাব, রাগ এবং বাউল সুরের সংমিশ্রণে এক গভীর আবেগময় রূপ লাভ করে।
- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদের প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে 'কবিরঞ্জন' উপাধি এবং একশত বিঘা নিষ্কর জমি দান করেন।
- শ্যামাসঙ্গীতের পাশাপাশি তিনি আগমনী গানের ধারাটিরও প্রবর্তক ছিলেন।