'কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে' কবিতাংশটি কোন কবির রচনা?
Correct Answer: Option B
হায় চিল
জীবনানন্দ দাশ
..................
হায় চিল,
সোনালি ডানার চিল,
এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদোনাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে;
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো?
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিড়ি নদীটির পাশে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions