CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন কিসের জন্য দায়ী ?

A    বায়ুর উত্তাপ বাড়ানোর জন্য

B    এসিড বৃষ্টি সৃষ্টি করার জন্য

C     ওজোন স্তর নষ্ট করার জন্য

D    বেশি বৃষ্টিপাতের জন্য

Solution

Correct Answer: Option C

আবিস্কারকঃ ১৯১৩ সালে ফরাসী বিজ্ঞানী ফ্যাব্রি ও বুশন সর্বপ্রথম ওজোন স্তরের উপস্থিতি প্রমাণ করেন ।

সংজ্ঞাঃ স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের মধ্যে ১৫-৩০ কিমি (মতান্তরে ২০-৫০ কিমি) উচ্চতার মধ্যে ওজন গ্যাসযুক্ত যে বায়ুস্তরটি রয়েছে তাকে ওজোনমণ্ডল বা ওজোনস্তর (Ozonosphere Or, Ozone Layer) বলা হয় ।

বিস্তারঃ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ১৫-৩০ কিমি (মতান্তরে ২০-৫০ কিমি) উচ্চতায় ওজোন স্তর অবস্থিত ।

বৈশিষ্ট্যঃ ওজোনমণ্ডল বা ওজোনস্তর – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
(ক) এই স্তরটি মূলত ওজন গ্যাস (O3) দ্বারা গঠিত ।
(খ) এই স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ।
(গ) এই স্তরটি বায়ুমন্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রন করে ।

গুরুত্বঃ ওজোনমণ্ডল বা ওজোনস্তর – এর গুরুত্বগুলি হলো নিম্নরূপ –
(ক) এই স্তরে ওজোন গ্যাসের একটি পর্দা আছে, যা সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে (Ultra-Violet Ray) শোষণ করে ভূপৃষ্ঠে আসতে দেয় না, যার ফলে জীবজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় ।
(খ) বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে ।
(গ) জীববৈচিত্র রক্ষা করে ।
(ঘ) ওজোন গ্যাস সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হলেও তা বায়ুমন্ডলীয় তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions