‘পরের মাসদেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সবই বিক্রির মিথ্যা দেনার খতে।’ পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?

A চিত্রা

B পুরান ভৃত্য

C দুই বিঘা জমি

D দিন শেষে

Solution

Correct Answer: Option C

‘পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে—
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে ।’ -পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দুই বিঘা জমি' কবিতার অংশ।

- দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা।
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কথা ও কাহিনী' নামক কাব্যগ্রন্থের একটি কবিতা।
- বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার-অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন। এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী—তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৮৬১ সালের ৭ মে (বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ) তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর খ্যাতনামা ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর—উভয়েই বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ) কলকাতার জোড়াসাঁকোর নিজ বাড়িতেই তিনি পরলোক গমন করেন।

- রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম:
• উপন্যাস:
- ঘরে-বাইরে,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- শেষের কবিতা,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

• কাব্যগ্রন্থ: 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা,
- পত্রপূট, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- সেঁজুতি, 
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি। 

• নাটক: 
- বিসর্জন, 
- চিরকুমার সভা,
- রক্তকরবী, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- তাসের দেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions