Solution
Correct Answer: Option C
ভাষা আন্দোলনের ওপর প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' ১৯৫৩ সালে প্রকাশিত হয়। এই ঐতিহাসিক সংকলনটির সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।
হাসান হাফিজুর রহমান সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
- তিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত কবি, সাংবাদিক ও সমালোচক।
- তিনি 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র'-এর সম্পাদনা প্রকল্পের প্রধান ছিলেন। এটি ১৬ খণ্ডে প্রকাশিত বাংলাদেশের ইতিহাসের এক অনবদ্য দলিল।
- তিনি 'দৈনিক বাংলা' পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন।
• হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ:
- বিমুখ প্রান্তর (প্রথম কাব্যগ্রন্থ),
- আর্ত শব্দাবলি,
- অন্তিম শরের মতো,
- যখন উদ্যত সঙ্গিন,
- শোকার্ত তরবারি,
- অমর পংক্তিমালা ইত্যাদি।
• হাসান হাফিজুর রহমান রচিত অন্যান্য গ্রন্থ:
- আধুনিক কবি ও কবিতা (প্রবন্ধ),
- আরো দুটি মৃত্যু (গল্পগ্রন্থ),
- দক্ষিণের জানালা (গল্পগ্রন্থ)।
• জেনে রাখা ভালো:
- 'একুশে ফেব্রুয়ারি' সংকলনে আবদুল গাফফার চৌধুরীর কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' প্রথম ছাপা হয়েছিল।
- এই সংকলনের প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান (পুঁথিপত্র প্রকাশনী)।