''মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়েও খাটি।'' কবিতার এ অংশবিশেষের রচয়িতা-

A    রবীন্দ্রোনাথ ঠাকুর

B    সত্যেন্দ্রনাথ দত্ত

C    মোহাম্মদ মনিরুজ্জামান

D    নির্মলেন্দু গুপ্ত

Solution

Correct Answer: Option B

‘মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি / আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়েও খাটি’ – এই বিখ্যাত পঙ্‌ক্তিটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত 'খাঁটি সোনার চেয়ে খাঁটি' কবিতার অংশবিশেষ। তিনি ছন্দের জাদুকর নামে খ্যাত। এই কবিতাটি দেশপ্রেমমূলক এবং এতে বাংলার প্রকৃতির প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে।

- সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের নিপুণ কারিগর ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে 'ছন্দের জাদুকর' উপাধিতে ভূষিত করেন।
- তিনি আরবি, ফারসি, চীনা, জাপানি, ইংরেজি ও ফরাসি ভাষার বহু কবিতা বাংলায় অনুবাদ করেন, যার মাধ্যমে বাংলা সাহিত্যে বৈচিত্র্য আসে।
- তিনি 'সবিতা' নামক পদ্যপাঠে এই কবিতাটি লিখেছিলেন বলে জানা যায়।

সত্যেন্দ্রনাথ দত্ত রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- হোম শিখা,
- ফুলের ফসল,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায়-আরতি ইত্যাদি।

সত্যেন্দ্রনাথ দত্ত রচিত উপন্যাস:
- বারোয়ারি (অন্যান্যদের সাথে যৌথভাবে রচিত)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions