অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক।
- ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন।
- সমগ্র কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত:
(ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য্য,
(খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল ও
(গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল।
- রবীন্দ্রনাথ ভারতচন্দ্রের কাব্যকে ‘রাজকণ্ঠের মণিমালা’র সাথে তুলনা করেছেন।
- সত্য পীরের পাঁচালি (১৭৩৭-৩৮) তার আরেকটি বিখ্যাত গ্রন্থ।
- ভারতচন্দ্র ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
- ভারতচন্দ্রের মৃত্যু হয় ১৭৬০ খ্রিস্টাব্দে।
মঙ্গল কাব্যের কবি :
- কানা হরিদত্ত,
- নারায়ণদেব,
- মানিক দত্ত,
- ভারতচন্দ্র রায়গুণাকর,
- মুকুন্দরাম চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ।