"ঘনাদা" চরিত্রের সৃষ্টা কে?

A সুধীন্দ্রনাথ দত্ত

B প্রেমেন্দ্র মিত্র

C সত্যজিৎ রায়

D নারায়ণ গঙ্গোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

‘ঘনাদা’ চরিত্র:
- বাংলা শিশুসাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট অন্যতম অনন্য চরিত্র হলো ‘ঘনাদা’
- শিশু-কিশোরদের কল্পনা, রোমাঞ্চ আর বিস্ময়ের অনুভূতি তিনি ঘনাদার ব্যক্তিত্ব ও গল্পমালার মাধ্যমে প্রকাশ করেছেন।
- ঘনাদার গল্প পড়লে কিশোর পাঠকেরা যেন নিজেদেরই এক নতুন রূপ দেখতে পায়, যা তাদের আকর্ষণ করে বারবার।
- ‘ঘনাদা’ চরিত্রের জন্ম প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প ‘মশা’ (১৯৩৭)–কে কেন্দ্র করে।
- কিশোর মানসের আকর্ষণ ধরে রাখতে তিনি গোয়েন্দা কাহিনি ও রোমাঞ্চধর্মী গল্পে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
- একই সঙ্গে ‘কুহকের দেশে’ উপন্যাস রচনার মাধ্যমে বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক কিশোর সাহিত্যের একটি সফল ধারা প্রতিষ্ঠা করেন তিনি।

প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র ছিলেন বহুমাত্রিক সাহিত্যিক—কবি, গল্পকার, সাংবাদিক ও সম্পাদক।
- তাঁর জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে।
- তিনি কল্লোল পত্রিকার একজন সক্রিয় ও নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
- কলকাতার সাউথ সাবার্বান স্কুল থেকে ১৯২০ সালে ম্যাট্রিক পাস করার পরই তিনি সাহিত্যচর্চায় গভীরভাবে মনোনিবেশ করেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পুতুল ও প্রতিমা,
- বেনামী বন্দর,
- পঞ্চশর,
- মৃত্তিকা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- উপনয়ন,
- প্রতিশোধ,
- পাঁক,
- কুয়াশা,
- মিছিল,
- প্রতিধ্বনি ফেরে ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া, ড. সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions